News Flash

  • Home
  • দেশ
  • জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয়ের সমস্যার সমাধান খুঁজে বের করা জরুরি : রাষ্ট্রপতি
Image

জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয়ের সমস্যার সমাধান খুঁজে বের করা জরুরি : রাষ্ট্রপতি

গড়চিরৌলি, ৫ জুলাই (হি. স.) : জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের মতো গুরুতর বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি চিরাচরিত জ্ঞান এবং প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণার মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধান খুঁজে বের করা জরুরি। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার মহারাষ্ট্রের গড়চিরৌলির গন্ডোয়ানা বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনে উপস্থিত হয়ে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, “রাষ্ট্রপতি হওয়ার পর এটাই আমার প্রথম মহারাষ্ট্র সফর। মহারাষ্ট্রের এই পবিত্র ভূমিতে এসে আমি খুবই আনন্দিত বোধ করছি। এটা আমার জন্য বিশেষ আনন্দের বিষয় যে মহারাষ্ট্রে আমার এই সফরের প্রথম কর্মসূচি হল তরুণ প্রজন্মের সঙ্গে সম্পর্কিত এই সমাবর্তন।”

রাষ্ট্রপতি বলেছেন, “অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী এবং উপযোগী শিক্ষা প্রদানের জন্য গন্ডোয়ানা বিশ্ববিদ্যালয় প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এই বিশ্ববিদ্যালয় পড়ুয়া এবং শিক্ষকদের পাশাপাশি স্থানীয় সম্প্রদায়কে সংযুক্ত করে।” রাষ্ট্রপতি আরও বলেছেন, “উপজাতি সম্প্রদায় এবং অনগ্রসর শ্রেণীর যুবকদের শিক্ষার মাধ্যমে নতুন সুযোগ প্রদানের জন্য আমি গন্ডোয়ানা বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করি।” এই অনুষ্ঠানে মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বাইস, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রশান্ত বোকারে উপস্থিত ছিলেন৷

Releated Posts

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026

বিমানবাহিনী একাডেমির সমাবর্তন কুচকাওয়াজ পরিদর্শন রাজনাথ সিংহের, ২৩১ ফ্লাইট ক্যাডেট ভারতীয় বায়ুসেনায় কমিশনপ্রাপ্ত

ডুন্ডিগল (তেলঙ্গানা), ১৩ জুন (আইএএনএস): তেলঙ্গানার ডুন্ডিগলে অবস্থিত বিমানবাহিনী একাডেমিতে (এএফএ) শনিবার অনুষ্ঠিত ২১৭তম কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেডে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top