News Flash

  • Home
  • খেলা
  • ব্লাডমাউথ-ভারতরত্নের ম্যাচ দিয়েআজ থেকে বি-ডিভিশন লিগ ফুটবল
Image

ব্লাডমাউথ-ভারতরত্নের ম্যাচ দিয়েআজ থেকে বি-ডিভিশন লিগ ফুটবল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।। নতুন ক্রীড়া সূচি ঘোষিত। সবুজ সংঘ টুর্নামেন্ট থেকে দল তুলে নেওয়ায় বই ডিভিশন লিগ ফুটবলে অংশগ্রহণকারী দলের সংখ্যা যেমন একটি কমেছে। তেমনি লীগ পর্যায়ে খেলার সংখ্যাও আটটি কমে এখন হয়েছে ২৮ টি। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন লিগ ফুটবল আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল বিকেল সাড়ে তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ব্লাড মাউথ ক্লাব ও ভারতরত্ন সংঘের ম্যাচ দিয়ে শুরু হবে বি ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের খাদ্য ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত থাকবেন এবং টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন। প্রাক্তন ফুটবলার রাজেশ রায় চৌধুরী ফুটবলে কিক করে লীগের সূচনা করবে। উল্লেখ্য বি-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী অপর ছয়টি দল হলো: নাইন বুলেটস ক্লাব, পুলিশ রিক্রিয়েশন ক্লাব, মৌচাক ক্লাব, ত্রিপুরা স্পোর্টস স্কুল, কল্যাণ সমিতি ও নবোদয় সংঘ। আগামীকাল উদ্বোধনী ম্যাচের পর ৬ জুলাই নাইন বুলেটস ক্লাব খেলবে পুলিশ রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে। ৭ জুলাই বি-ডিভিশন লীগের বিরতি থাকবে। সেদিন সি- ডিভিশন ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৮ জুলাই থেকে ক্রমান্বয়ে দুই আগস্ট পর্যন্ত একনাগারে প্রতিদিন বিকেলে বি-ডিভিশন লিগ ফুটবলের পরবর্তী ২৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে লীগ কমিটির সেক্রেটারি তপন সাহা আজ নতুন ক্রীড়া সূচি ঘোষণা করে বিস্তারিত উল্লেখ করেছেন। উল্লেখ্য, সবুজ সংঘ টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ায় আগামী বছর তারা স্বাভাবিক কারণেই সি-ডিভিশনে নেমে যেতে বাধ্য হচ্ছে। বলা বাহুল্য, আগামীকাল বি-ডিভিশন লিগ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রতিদিন প্রতিটি ম্যাচ উপভোগ করার জন্য ফুটবলপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন লীগ কমিটির সেক্রেটারি তপন সাহা।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top