News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাঁসিতে নামী শো-রুমে বিধ্বংসী আগুন, ভিতরে আটকে ঝলসে মৃত্যু চার জনের
Image

ঝাঁসিতে নামী শো-রুমে বিধ্বংসী আগুন, ভিতরে আটকে ঝলসে মৃত্যু চার জনের

ঝাঁসি, ৪ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের ঝাঁসিতে একটি নামী শো-রুমে ভয়াবহ আগুন লেগে প্রাণ হারালেন ৪ জন। সোমবার ঝাঁসি জেলার সিপরি বাজার এলাকায় অবস্থিত একটি শো-রুমে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে আগুনে পুড়ে তিন জনের মৃত্যু হয়েছে। আর এক জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। সোমবার গভীর রাতে ঝাঁসির এসএসপি রাজেশ এস জানিয়েছেন, সিপরি বাজার এলাকায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং দোকানগুলি পুনরায় চেক করা হচ্ছে।”

পুলিশ ও দমকল জানিয়েছে, সিপরি বাজার এলাকায় তিনতলা একটি ভবনে বৈদ্যুতিন যন্ত্রপাতির শো-রুম রয়েছে। তিনতলা জুড়েই শো-রুমটি সাজানো। পাশেই রয়েছে একটি খেলার সরঞ্জামের দোকানও। সোমবার শো-রুমে আগুন লাগার পর তা দোকানটিতেও ছড়িয়ে পড়ে। ব্যস্ত সময়ে হঠাৎ আগুনের কারণে শো-রুমের ভিতরে আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তারা আগুন নেভানো এবং আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ শুরু করে। উদ্ধারকাজে হাত লাগায় পুলিশও। টানা ১০ ঘণ্টার চেষ্টায় সিপরি বাজারের আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দমকল সূত্রে খবর।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top