News Flash

  • Home
  • Uncategorized
  • ছবি বিতর্কে ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে লিখিত অভিযোগ কারাত-বিজেপির
Image

ছবি বিতর্কে ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে লিখিত অভিযোগ কারাত-বিজেপির

derek obrienনয়াদিল্লি-কলকাতা, ২৪ এপ্রিল (হি.স.) : এবার  ছবি বিতর্কে  মুখ পুড়ল তৃণমূলের । নারদ বিতর্কের মধ্যে ছবি বিতর্কে  তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।  রবিবার সকালেই দিল্লির মন্দিরমার্গ থানায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন সিপিএম নেতা প্রকাশ কারাত। অন্যদিকে, কলকাতায় লালবাজার সাইবার ক্রাইমেও লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। এদিন ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সিপিএম-এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাতের দাবি, ডেরেক ও’ব্রায়েন যা করেছেন, তা আদতে সাইবার ক্রাইম। সেই অনুযায়ী যেন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। কারাতের বক্তব্য, রাজনাথ সিংহের সঙ্গে তাঁর কখনও দেখা হয়নি। এই ধরনের ছবি প্রচার করে তৃণমূল কংগ্রেস জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে দাবি প্রকাশ কারাটের। বিরোধীদের বক্তব্য, স্রেফ কার্টুন শেয়ার করার অপরাধে যদি অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতার করা হয়, তা হলে ডেরেক ও’ব্রায়েনকে ছেড়ে দেওয়া হবে কেন? অন্যদিকে, লালবাজার সাইবার ক্রাইমেও লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। ডেরেক ও ব্রায়েন এবং সুব্রত বস্কির বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি নেতারা।-

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top