News Flash

Image

হাইলাকান্দি পুর এলাকায় অননুমোদিত বিল্ডিঙের অনুমতি নেওয়ার নির্দেশ

হাইলাকান্দি (অসম), ৩ জুলাই (হি.স.) : হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পুর এলাকার যে সব সম্পত্তির মালিক কোনও ধরনের অনুমোদন ছাড়া পুর এলাকায় তাঁদের বিল্ডিং তৈরি করেছেন, তাঁদেরকে আগামী ২০ জুলাই-এর মধ্যে পুরসভা কার্যালয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে যথাযথ বিল্ডিঙের অনুমতিপত্র নিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইলাকান্দি পুর এলাকার জনসাধারণের স্থায়ী সম্পত্তি সম্প্রতি পুনরায় মূল্যায়ন করা হয়েছে। পুনৰ্মূল্যায়ন প্রক্রিয়া চলাকালীন দেখা গেছে, কিছু কিছু বিল্ডিং নতুন করে নির্মাণ করা হয়েছে এবং কিছু বিল্ডিঙের ক্ষেত্রে মূল্যায়ন, পূনর্মূল্যায়নের জন্য পুরসভা থেকে যথাযথ অনুমতি না নিয়ে সম্প্ৰসারণ করা হয়েছে যা ১৯৫৬ সালের অসম পুর আইন বিরোধী।
তাই, আগামী ২০ জুলাই-এর আগে ওই সব বিল্ডিঙের মালিকদের উপযুক্ত অনুমতি নিতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান। অন্যথায় পুর আইন অনুযায়ী জরিমানা আদায় সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

Releated Posts

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top