News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইক ও রিক্সার মধ্যে সংঘর্ষে আহত ছাত্রী সহ তিন
Image

বাইক ও রিক্সার মধ্যে সংঘর্ষে আহত ছাত্রী সহ তিন

আগরতলা, ৩ জুলাই (হি.স.) : বাইক ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন কলেজ পড়ুয়া ছাত্রী সহ তিন জন। রাজধানী আগরতলায় শ্রীকৃষ্ণ মন্দির সংলগ্ন বনমালীপুর এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং সাথে সাথে পুলিশ ও দমকলবাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন।

আহত কলেজ পড়ুয়া ছাত্রী জানিয়েছেন, আজ  সকালে রিক্সা চেপে মহিলা কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। তখন শ্রীকৃষ্ণ মন্দির সংলগ্ন বনমালীপুর এলাকায় আসা মাত্র রিক্সাটির সাথে  টিআর০১এএইছ৪৯০১ নম্বরের বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। তাতে তিনি ও রিক্সার চালক এবং বাইক চালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।সঙ্গে সঙ্গে তাঁরাই দমকলবাহিনী ও পুলিশকে খবর দেন। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

ওই ছাত্রী আরও জানিয়েছেন, রিক্সা ও বাইক উভয়ের গতি বেশী থাকার কারণে দূর্ঘটনাটি ঘটেছিল।

Releated Posts

বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন

আগরতলা, ২৫ আগস্ট: ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত গ্রুপ-সি ও গ্রুপ-ডি সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top