ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।।গঠিত হলো উত্তর জেলা খো খো কমিটি। রবিবার। মহকুমার রাজবাড়ি নবযোগ সঙ্ঘে এদিন জেলার কমিটি গঠনের জন্য হয় সভা। সঙ্ঘের সিনিয়র সদস্য ইন্দ্রজিৎ পাল-এর সভাপতিত্বে। সভায় ধর্মনগরের পাশাপাশি কৈলাসহর এবং কাঞ্চনপুর মহকুমা থেকে প্রতিনিধিরা অংশ নেন। শেষে ১৯ সদস্যের জেলার কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি কাজল দাস, সহ সভাপতি সুপ্রিয় সিনহা, মালতি মল্লিক, শঙ্কর বসু, সচিব জয়ন্ত পাল, যুগ্ম সচিব রসময় খিসা, পিযুষ নাথ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রূপম পাল। কমিটি গঠনর পরই জেলার ওই ইভেন্টের উন্নতি কী করে করা যায় তা নিয়ে হয় আলোচনা। রাজ্য অলিম্পিক সংস্থা থেকে দায়িত্বপ্রাপ্ত মিনতি পাল বিভিন্ন জেলায় ঘুরে অত্যন্ত দক্ষতায় জেলা কমিটি গঠন করে চলছেন। জানা গেছে, ইতিমধ্যে ৭ জেলার কমিটি গঠন হয়ে গেছে।

উত্তর জেলায় ১৯ সদস্যের খো-খো কমিটি গঠিত
Tags:
Releated Posts
লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান
লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…


















