ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই।। জাতীয় ক্রিকেট একাডেমীতে ডাক পেয়েছে ত্রিপুরার বিক্রম দেবনাথ। আগামী ২৮ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমির ডাকে ১০ দিনের জন্য অলরাউন্ডার ক্রিকেটারদের প্রশিক্ষণ ও বাছাই শিবির অনুষ্ঠিত হবে ত্রিপুরার বিক্রম দেবনাথ মাঠে অনভিপ্রেত ঘটনার কারণে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটির বিচারে শাস্তির শাস্তি স্বরূপ সাসপেনশনে থাকলেও জাতীয় ক্রিকেট একাডেমির আহবানে পিসির অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটি এক্ষেত্রে কিছুটা নমনীয় ভূমিকা গ্রহণ করেছে এবং বিশেষ বৈঠকে বিক্রমের উপর শাস্তির খারা প্রত্যাহার করে নিয়েছে বিক্রম এখন ন্যাশনাল ক্রিকেট একাডেমির ডাকে সাড়া দিয়ে বেঙ্গালুরুতে প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে পারবে। এদিকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে তার থেকে ৭ জুলাই এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউজে “ভিডিও অ্যানালিস্ট কোর্স কাম পরীক্ষা” অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।উল্লিখিত কোর্সের জন্য ফ্যাকাল্টি ও পরীক্ষা হিসেবে বিসিসিআই-এর সিনিয়র ভিডিও বিশ্লেষক দ্বীপ্তাংশু চৌধুরী, অভিজিৎ চক্রবর্তী, শুভেন্দু ভট্টাচার্য ও শ্যামল সরকার প্রমুখ উপস্থিত থাকবেন বলে টিসিএ থেকে জানানো হয়েছে।

জাতীয় ক্রিকেট একাডেমিতে ত্রিপুরার বিক্রম দেবনাথ
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















