News Flash

  • Home
  • খেলা
  • জয় দিয়ে লীগ অভিযান শেষ করলেও সুপার লিগ অধরা ইউনাইটেড বিএসটি-র
Image

জয় দিয়ে লীগ অভিযান শেষ করলেও সুপার লিগ অধরা ইউনাইটেড বিএসটি-র

ইউবিএসটি: ৩(লেনতিনথাঙ্গ ২, বিশাল)

কেশব সংঘ: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।। জয় দিয়ে গ্রুপ লিগ অভিযান শেষ করেছে ইউনাইটেড বিএসটি । এই জয় বি এস টি শিবিরে কিছুটা আত্ম তৃপ্তি বাড়িয়ে তুললেও কার্যত সুপার লীগে খেলার ছাড়পত্র এবারও অধরা ইউনাইটেড বিএসটি-র । ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ঘরোয়া সি ডিভিশন লিগ ফুটবলের বি-গ্রুপের ১৪তম ম্যাচে আজ, শুক্রবার ইউনাইটেড বিএসটি ৩-০ গোলের ব্যবধানে কেশব সংঘকে পরাজিত করেছে। শেষ ম্যাচের মাথায় ইউনাইটেড বিএসটি দ্বিতীয় জয়ের সুবাদে তৃতীয় স্থানে উঠে আসতে পেরেছে। তবে সুপার লিগের জন্য ইতোমধ্যে বি-গ্রুপ থেকে স্কাইলার্ক ও বিবেকানন্দ ক্লাব টিকিট কেটে নিয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুক্রবার বিকেলে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দু দলের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ লক্ষ্য করা গেলেও প্রথমার্ধে ইউনাইটেড বিএসটি-র লেনতিনথাঙ্গ সিংসনের গোলে এক-শূন্যতে লিড নেয়। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় বিশাল সেন একটি গোল করে ব্যবধান বাড়িয়ে দুই-শুন্য করলেও ৭২ মিনিটের মাথায় লেনতিনথাঙ্গ আরও একটি গোল করে চূড়ান্ত ব্যবধান ৩-০ করে নেয়। পক্ষান্তরে কেশব সংঘের খেলোয়াড়রা একাধিকবার চেষ্টা চালিয়েও গোল করার সুযোগ কাজে লাগাতে পারেনি। উপরন্তু দুই দলের চারজনকে রেফারি খেলার দুই অর্ধে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি শিবজ্যোতি চক্রবর্তী, হরি শর্মা লিটন সাহা ও সুপ্রিয়া দাস। দিনের খেলা: বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে আমরা ক-জনা বনাম স্কাইলার্ক ক্লাব।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top