News Flash

  • Home
  • বিদেশ
  • ঈদ উপলক্ষে কড়া নিরাপত্তা গোটা বাংলাদেশ
Image

ঈদ উপলক্ষে কড়া নিরাপত্তা গোটা বাংলাদেশ

ঢাকা, ২৯ জুন হি. স.) : ঈদ-উল-আজহা উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা গোটা বাংলাদেশ । প্রধান নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ ও র‍্যাব। কোনওরকম অপ্রীতিকর ঘটনা, নাশকতা এড়াতে এই সপ্তাহের শুরু থেকেই দেশের বিভিন্ন বিখ্যাত জায়গাগুলিতে নজরদারি চালাচ্ছে পুলিশ-প্রশাসন।

এদিন সকাল ১০টা থেকে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। । তারপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তবে ঈদ-উল-আজহায় দেশে জঙ্গি নাশকতার কোনও আশঙ্কা নেই বলেই জানাচ্ছেন তিনি। তারপরও কোনও ঝুঁকি নিতে চাইছে না সরকার। পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, “প্রতিটা চেকপোস্টে তল্লাশি চলবে। তারপরই ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হবে। পাশাপাশি কোনওরকম নাশকতা আটকাতে আমাদের সিটিটিসি, সাইবার ইউনিট কাজ করছে। কোনও ধরনের জঙ্গি হামলার আশঙ্কা তৈরি হলে তারা দ্রুত ব্যবস্থা নেবে।”

অন্যদিকে ইদ-উল-আজহা উপলক্ষে ইতিমধ্যেই দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top