News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুর সফরের প্রেক্ষিতে রাহুলকে বিঁধল বিজেপি, সম্বিত বললেন তাঁর আচরণ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন
Image

মণিপুর সফরের প্রেক্ষিতে রাহুলকে বিঁধল বিজেপি, সম্বিত বললেন তাঁর আচরণ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন

নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): হিংসাদীর্ণ মণিপুর সফরের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করল বিজেপি। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, “রাহুল গান্ধীর আচরণ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। আমি সর্বদা বলেছি, রাহুল গান্ধী এবং দায়িত্ব একসঙ্গে ভ্রমণ করতে পারে না।”

শান্তির বার্তা নিয়ে বৃহস্পতিবারই মণিপুরের রাজধানী ইম্ফলে গিয়েছেন রাহুল গান্ধী। সেখান থেকে তিনি যাচ্ছিলেন চূরাচাঁদপুরে। কিন্তু, রাজধানী ইম্ফল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিষ্ণুপুরের কাছে চেকপোস্টে তাঁর কনভয় আটকে দেয় পুলিশ। তাই তাঁকে ফিরে আসতে হয়েছে।
এ বিষয়ে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, অল মণিপুর স্টুডেন্টস ইউনিয়ন গতকাল একটি প্রেস কনফারেন্সের সময় রাহুল গান্ধীর সফর বয়কট করার দাবি জানিয়েছে। অনেক সুশীল সমাজ সংগঠনও আহ্বান জানিয়েছিল যে রাহুল গান্ধী মণিপুরে এসে স্ফুলিঙ্গ উস্কে দেবেন না। রাহুল গান্ধীর আচরণ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। আমি সবসময় বলেছি, রাহুল গান্ধী এবং দায়িত্ব একসঙ্গে ভ্রমণ করে না।”
সম্বিত পাত্র আরও বলেছেন, “একগুঁয়েমির চেয়ে সংবেদনশীলতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মণিপুরে যখন এমন পরিস্থিতি, তখন একটু সংবেদনশীলতা থাকতে হবে, জেদ নয়। ভারত একটি গণতান্ত্রিক দেশ, কেউ রাহুল গান্ধীকে মণিপুর যেতে বাধা দেয়নি, কিন্তু রাজ্যের প্রশাসন বলেছে যে রাহুল গান্ধীর মণিপুর সফরের খবরের মধ্যে প্রচুর প্রতিবাদ হয়েছে।”

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top