News Flash

  • Home
  • প্রধান খবর
  • জুলাইয়ের শেষে পশ্চিমবঙ্গের ৬ সহ ১০টি আসনে রাজ্যসভার নির্বাচন, ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের
Image

জুলাইয়ের শেষে পশ্চিমবঙ্গের ৬ সহ ১০টি আসনে রাজ্যসভার নির্বাচন, ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের


নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.) : পঞ্চায়েত নির্বাচন মিটলেই রাজ্যসভার ৬ আসনে ভোট। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। জুলাই মাসের ২৪ তারিখে ভোটগ্রহণ। শুধু পশ্চিমবঙ্গ নয়, একইদিনে গোয়ার ১ ও গুজরাটের ৩ রাজ্যসভা আসনেও ভোট হবে।

জুলাই মাসে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৬ আসন ফাঁকা হচ্ছে। এর মধ্যে রয়েছে ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, প্রদীপ ভট্টাচার্য, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী এবং সুখেন্দুশেখর রায়ের আসন। এদিকে গোয়ার লুইজিনহো ফেলেইরো পদত্যাগ করায় তাঁর আসনটিও ফাঁকা রয়েছে। সেই আসনটিও এবার পূর্ণ হতে পারে। তবে এই আসনটিতে কোনও প্রতিদ্বন্দ্বীতা হবে না। ভোটের অঙ্ক বলছে, ৬টি আসনের মধ্যে ৫টি থাকবে তৃণমূলের। কংগ্রেসের দখলে থাকা প্রদীপ ভট্টাচার্যের আসনটি যাবে বিজেপির দখলে।

তৃণমূল সূত্রে খবর, অধিকাংশ আসনেই পুরনোদেরই মনোনীত করা হবে। তবে একটি আসনে হয়তো মুখ বদলাতে পারে বলেও অসমর্থিত সূত্রের খবর। সেক্ষেত্রে নতুন মুখ কে হবে তা অবশ্য পঞ্চায়েত ভোটের পরই সিদ্ধান্ত নেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এদিকে গোয়ার লুইজিনহোর বদলে কাকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল সেদিকেও নজর রাকা হবে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ভিনরাজ্যের কাউকে দল থেকে মনোনয়ন দেওয়া হয় কি না সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। এদিকে বঙ্গ বিজেপি কাকে মনোনয়ন দেয় তা নিয়েও দ্বন্দ্ব থাকছে। ওয়াকিবহাল মহলের ধারনা, বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে মিঠুন চক্রবর্তীকে মাঠে নামিয়েছে গেরুয়া শিবির। তাঁকেও রাজ্যসভায় পাঠাতে পারে বিজেপি।

Releated Posts

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026

অবিরাম বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে কেরলে, জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী ভি.ডি. সাথীশনের; সতর্কতায় গোটা রাজ্য

তিরুবনন্তপুরম, ৩ আগস্ট (আইএএনএস): টানা ভারী বৃষ্টিতে কেরলের বিভিন্ন জেলায় বন্যা, ভূমিধস, জলাবদ্ধতা ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরিস্থিতির মধ্যে…

ByByNews Desk Aug 3, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top