News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টিএসআরের গাড়ি ও বোলেরো গাড়ির সংঘর্ষে আহত তিন যাত্রী
Image

টিএসআরের গাড়ি ও বোলেরো গাড়ির সংঘর্ষে আহত তিন যাত্রী

আগরতলা, ২৭ জুন (হি.স.): টিএসআরের গাড়ি ও বোলেরো পিকআপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন তিন যাত্রী। অসম-আগরতলা জাতীয় সড়কে বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন এলাকায় স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে তেলিয়ামুড়া দমকল কর্মীকে খবর পাঠিয়েছেন। খবর পেয়ে ছুটে এসে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন।

জনৈক দমকলকর্মী জানিয়েছেন, মঙ্গলবার সকালে অসম-আগরতলা জাতীয় সড়কে বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায় টিআর০৩১০৮৪ নম্বরের টিএসআরের ৭নং ব্যাটিলিয়ানের একটি বাসের সাথে তেলিয়ামুড়ার দিক থেকে আসা টিআর০২জি১৯০২ নম্বরের বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।তাতে অল্প বিস্তর আহত হয়েছেন বোলেরো গাড়ির তিন জন যাত্রী। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে তেলিয়ামুড়ার দমকল বাহিনীকে খবর পাঠিয়েছিলেন।ঘটনাস্থলে ছুটে এসে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, আহতরা হলেন- সুরেশ রুদ্রপাল, স্বপন রায় ও মনির উদ্দিন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি। 

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top