News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কলকাতা-আগরতলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয় ব্যক্তির
Image

কলকাতা-আগরতলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয় ব্যক্তির

আগরতলা, ২৭ জুন (হি.স.) : কলকাতা-আগরতলা এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মঙ্গলবার সকালে আমবাসা রেল স্টেশনে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষ ঘটনটি প্রত্যক্ষ করে খবর পাঠিয়েছে আমবাসা জিআরপি-তে। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ধলাই জেলা হাসপাতালে পাঠিয়েছে। কিন্তু মৃত ব্যক্তির এখনো পর্যন্ত কোনো পরিচয় জানা যায় নি বলে জানিয়েছেন জনৈক রেল পুলিশ।

তিনি জানিয়েছেন, মঙ্গলবার সকাল আটটা নাগাদ খবর আসে স্থানীয় মানুষ আমবাসা রেল স্টেশনে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়েছেন। সাথে সাথে স্হানীয় মানুষ আমবাসা জিআরপি-তে খবর পাঠিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে জিআরপি। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ধলাই জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, মৃতদেহ একজন পুরুষের ছিল। কিন্তু মৃত ব্যক্তির এখনো পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি। হিন্দুস্থান সমাচার/তানিয়া/সন্দীপ

Releated Posts

জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির

আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

সিপিআইএম-এর দু’দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুরু, উপস্থিত এম এ বেবি

আগরতলা, ১৮ জুন : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম-এর রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ দু’দিনব্যাপী বৈঠক। রাজধানীর দশরথ দেব স্মৃতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক

আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল

আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top