News Flash

Image

৫৫১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, ধৃত দুই

আগরতলা, ২৭ জুন (হি.স.) : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি এলাকায় নাকা পয়েন্টে এক কন্টেইনার থেকে ৫৫১ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সাথে বহি:রাজ্যের গাড়ির চালক ও সহ চালককে আটক করা হয়েছে।বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক পুলিশ।

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে উপি২১সিএন১২৪১ নম্বরের গাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি এলাকায় নাকা পয়েন্টে উৎ পেতে বসে থাকে পুলিশ।গাড়িটি নাকা পয়েন্টে আসতেই পুলিশ তল্লাশি চালিয়েছে। তল্লাশি চালিয়ে কন্টেইনার ভর্তি ৫৫১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। গাড়িটি উদয়পুর থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচারের উদ্দেশ্য যাচ্ছিল বলে জানিয়েছেন তিনি। সাথে বহি:রাজ্যের গাড়ির চালক ও সহ চালককে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

তিনি আরও জানিয়েছেন, ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষাধিক টাকা হবে। 

Releated Posts

ধর্মনগরে জয়ী বিজেপি, ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিপুল জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা…

ByByTaniya Chakraborty May 4, 2026

ধর্মনগর উপনির্বাচনে বিজেপির এগিয়ে, জয় এখন সময়ের অপেক্ষা

আগরতলা, ৪ মে : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বহুল প্রতীক্ষিত ভোট গণনা শুরু হয়েছে। সেই সঙ্গে বাড়ছে উত্তেজনা…

ByByTaniya Chakraborty May 4, 2026

৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩ মে : ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করল…

ByByReshmi Debnath May 3, 2026

প্রচলিত চাষকে হারিয়ে অর্গানিক  গমের ব্যাপক সাফল্য ত্রিপুরায়: রতন লাল নাথ

আগরতলা, ৩ মে: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ আজ জানিয়েছেন, রাজ্যের অর্গানিক কৃষি ক্ষেত্রে এক…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top