News Flash

  • Home
  • দিনের খবর
  • গোলাগুলিতে উত্তপ্ত দিনহাটায় জখম ৫, মৃত্যু ১ জনের
Image

গোলাগুলিতে উত্তপ্ত দিনহাটায় জখম ৫, মৃত্যু ১ জনের

দিনহাটা, ২৭ জুন (হি. স.) : পঞ্চায়েত ভোট ঘিরে অশান্ত কোচবিহারের দিনহাটা । তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলি চলার অভিযোগ। ঘটনায় ৬ জন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে দাবি। তাঁদের মধ্যে ১ জন তৃণমূলকর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। গোটা ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, এদিন সকালে দিনহাটার জারিদল্লাহ গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তি শুরু হয়। মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সেই সময় চলে গুলি। জখম হন ৬ জন। জখমদের মধ্যে ৪ জন দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি, বাকি ২ জনকে এমজেএন মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।তাঁদের মধ্যে বাবু হক নামে একজনের মৃত্যু হয়েছে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। জানা গিয়েছে, এলাকাটি একেবারে প্রান্তিক, বাংলাদেশ সীমান্ত লাগোয়া। সেখানে জলপথেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। গুলির ঘটনার জেরে থমথমে এলাকা। সাতসকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top