News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চতুর্দশ দেবতা বাড়িতে পূজো দিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন
Image

চতুর্দশ দেবতা বাড়িতে পূজো দিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷  খার্চি পূজার প্রথম দিনেই চতুর্দশ দেবতা বাড়িতে পুজো দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ এদিন পূজো দিয়ে  সব অংশের মানুষের মঙ্গল কামনা করেন তিনি৷  চতুর্দশ দেবতা বাড়িতে পুজো দিয়ে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ পরিবারের  কোন দেবতা হলেন চতুর্দশ দেবতা৷ যুগ যুগ ধরে রাজ পরিবার এই পুজো করে আসছে৷ এটি রাজ্যের উপজাতিদের চিরাচরিত ঐতিহ্য৷ এই ধর্মীয় ইতিহাস ও ঐতিহ্য বজায় রাখার প্রতি তিনি সকলের প্রতি আহ্বান জানান৷ প্রদ্যুৎ কিশোর বলেন এই ঐতিহ্য ভুলে গেলে চলবে না৷ চতুর্দশ দেবতা বাড়িতে এই খার্চি পূজা ও মেলা জাতির উপজাতি উভয় অংশের মানুষের মিলনমেলা বলেও তিনি আখ্যায়িত করেছেন৷খার্চি পূজা ও মেলা উপলক্ষে রাজ্যের সকল অংশের জনগণকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top