নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ খার্চি পূজার প্রথম দিনেই চতুর্দশ দেবতা বাড়িতে পুজো দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ এদিন পূজো দিয়ে সব অংশের মানুষের মঙ্গল কামনা করেন তিনি৷ চতুর্দশ দেবতা বাড়িতে পুজো দিয়ে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ পরিবারের কোন দেবতা হলেন চতুর্দশ দেবতা৷ যুগ যুগ ধরে রাজ পরিবার এই পুজো করে আসছে৷ এটি রাজ্যের উপজাতিদের চিরাচরিত ঐতিহ্য৷ এই ধর্মীয় ইতিহাস ও ঐতিহ্য বজায় রাখার প্রতি তিনি সকলের প্রতি আহ্বান জানান৷ প্রদ্যুৎ কিশোর বলেন এই ঐতিহ্য ভুলে গেলে চলবে না৷ চতুর্দশ দেবতা বাড়িতে এই খার্চি পূজা ও মেলা জাতির উপজাতি উভয় অংশের মানুষের মিলনমেলা বলেও তিনি আখ্যায়িত করেছেন৷খার্চি পূজা ও মেলা উপলক্ষে রাজ্যের সকল অংশের জনগণকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷

চতুর্দশ দেবতা বাড়িতে পূজো দিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন
Releated Posts
১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…
নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন: আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…
অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ
বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…
টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর
আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…


















