News Flash

  • Home
  • খেলা
  • সি-ডিভিশন ফুটবলে কেশব সংঘকে হারিয়ে সুপার লিগ নিশ্চিত বিবেকানন্দ ক্লাবের

সি-ডিভিশন ফুটবলে কেশব সংঘকে হারিয়ে সুপার লিগ নিশ্চিত বিবেকানন্দ ক্লাবের

বিবেকানন্দ ক্লাব: ৪

কেশব সংঘ: ২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন।। বিবেকানন্দ ক্লাব বনাম কেশব সংঘের ফুটবল ম্যাচ। পুরো খেলাটাই যেন দ্বিতীয়ার্ধে হয়েছে। নিষ্ফলা প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে বিবেকানন্দ ক্লাব ৪-২ গোলে জয় ছিনিয়ে সত্যিই দর্শকদের মন ভরিয়ে দিয়েছে। বিবেকানন্দ ক্লাবের পক্ষে একটি গ্রুপ লীগের শেষ ম্যাচে চতুর্থ জয়। এর সুবাদে যথারীতি বিবেকানন্দ ক্লাব গ্রুপ রানার্স নিশ্চিত করে সুপার লিগের ছাড়পত্রও অর্জন করে নিয়েছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে খেলা। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সি-ডিভিশন ফুটবলের বি- গ্রুপের ১১তম ম্যাচ। টান টান উত্তেজনা এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা পুরোপুরি নিষ্ফলা থেকে যায়। কোনও দলের কেউই গোলের সন্ধান দিতে পারেনি ‌ । দ্বিতীয়ার্ধের শুরুতেই বিবেকানন্দ ক্লাবের জুয়েল দেববর্মার পর পর দুটো গোল খেলার ৪৮ ও ৫১ মিনিটের মাথায়। ৪ মিনিট বাদে পরিতোষ দেববর্মা আরও একটি গোল করলে ব্যবধান হঠাৎ করে ৩-০ হয় এবং এগিয়ে যায় বিবেকানন্দ ক্লাব। পরবর্তী সময়ে বিবেকানন্দ ক্লাবের ছেলেরা কিছুটা রক্ষণাত্মক খেললে ৭১ মিনিটের মাথায় কেশব সঙ্গের দীপু চাকমা একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। ৭ মিনিট বাদে সুযোগ বুঝে বিবেকানন্দ ক্লাবের রবিউল আউয়াল আরেকটি গোল করে ব্যবধান বাড়িয়ে চার-এক করে নেয় এবং জয়ের পথ অনেকটা মসৃন করে তোলে। তবে শেষ দিকে ৮৮ মিনিটের মাথায় কেশব সংঘের আকাশ দেববর্মা একটি গোল করে  ব্যবধান কমিয়ে ২-৪ করে নেয়। উল্লেখ্য, খেলায় অসদাচরনের দায়ে রেফারি দু দলের দুজন জুয়েল দেববর্মা ও বয়ান দেববর্মা কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অরিন্দম মজুমদার, শিবজ্যোতি চক্রবর্তী, সুকান্ত দত্ত ও সুপ্রিয়া দাস। দিনের খেলা: বিকেল চারটায় জম্পুইজলা ফুটবল ক্লাব বনাম আনন্দভবন, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top