News Flash

  • Home
  • দেশ
  • করিমগঞ্জের ঈশানছড়ায় ২০ কোটি টাকার মাদক সহ গ্রেফতার তিন
Image

করিমগঞ্জের ঈশানছড়ায় ২০ কোটি টাকার মাদক সহ গ্রেফতার তিন

করিমগঞ্জ (অসম), ২৬ জুন (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত রামকৃষ্ণনগর থানাধীন হাইলাকান্দি জেলার সীমান্তবর্তী ঈশানছড়ায় ২.৫ কিলোগ্রাম ওজনের ২০ কোটি টাকার মাদক সহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ পুলিশকে সাধুবাদ জানিয়ে ড্রাগসমুক্ত অসম গড়ার লক্ষ্যে এভাবে কড়া পদক্ষেপ গ্রহণ করতে উৎসাহব্যঞ্জক টুইট করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা।

আজ সোমবার জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানানো হয়েছে, গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত প্রায় নয়টা নাগাদ করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে রামকৃষ্ণনগর থানার ওসি নীলয়জ্যোতি নাথ এবং তাঁর দল সাদা পোশাকে অভিযানে নামে। সূত্রটি জানিয়েছে, হাইলাকান্দি থেকে রামকৃষ্ণনগরের দিকে আসার পথে এএস ১১ ওয়াই ৭৬৬৮ নম্বরের একটি মারুতি গাড়ি আটকে তাতে তালাশি চালিয়ে কয়েকটি গোপন চেম্বার থেকে ২০০ সাবান কেস উদ্ধার হয়। ওই সাবান কেস থেকে ২.৫ কিলো হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রথমে হেরোইনগুলির সঙ্গে দুজনকে আটক করা হলেও একজন পালিয়ে যায়। কিন্তু আজ ভোরেরে দিকে পলাতক অপর মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। পুলিশের সূত্রটি জানিয়েছে ধৃত তিনজন‌ই করিমগঞ্জ জেলার বাসিন্দা। তারা পাথারকা‌ন্দির পুরনো চাঁদপুর গ্রা‌মের মইনুল হকের ছেলে আহাদ উদ্দিন ও মত‌সিন আলির ছেলে মকবুল হো‌সেন এবং ক‌রিমগ‌ঞ্জের কাজল দাস।

ধৃতদের থানায় আট‌কে জিজ্ঞাসাবাদ করে পু‌লিশ জানতে পেরেছে, হেরোইনগুলি মিজোরাম থেকে হাইলাকান্দি হয়ে নিয়ে আসা হচ্ছিল। পরবর্তীতে দফায় দফয় এগুলি বাংলাদেশ এবং স্থানীয় মাদক কারবারিদের হাতে হস্তান্তর করার পরিকল্পনা ছিল ড্রাগস পাচারকারীদের। আজ সোমবার তাদের করিমগঞ্জে বিচারবিভাগীয় আদালতে হাজির করা হবে বলে জানান ওসি নাথ।

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top