News Flash

  • Home
  • প্রধান খবর
  • অভিষেককে ঢুকতে না দিয়ে গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছেন শান্তনু : ব্রাত্য
Image

অভিষেককে ঢুকতে না দিয়ে গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছেন শান্তনু : ব্রাত্য

বনগাঁ, ২৬ জুন (হি.স.): অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মতুয়াদের ঠাকুর বাড়িতে ঢুকতে না দিয়ে ধর্মগুরু গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছেন শান্তনু ঠাকুর। সোমবার ভোটের প্রচারে বনগাঁয় এমনই অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

তাঁর মন্তব্য, মন্দির কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। বনগাঁর গোপালনগরের ভান্ডারখোলায় গত বৃহস্পতিবার সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই পাল্টা সভা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। এদিনের সভা থেকে গত ১১ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতুয়াদের ঠাকুর বাড়িতে আসার প্রসঙ্গ উল্লেখ করে ব্রাত্য বসু বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মতুয়াদের ঠাকুর বাড়িতে ঢুকতে না দিয়ে ধর্মগুরু গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছেন শান্তনু ঠাকুর।

উল্লেখ্য, সেদিন কয়েকশো পুলিশ নিয়ে ঠাকুরনগরের মতুয়া ধামের কাছে মিছিল করতে চেয়েছিলেন অভিষেক। সকাল থেকে ঠাকুরবাড়ির সামনে ভিড় করেছিলেন কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক। আর তাতে সম্মতি ছিল না মতুয়াদের একাংশের। তা নিয়েই বাদে বাগবিতণ্ডা। যা পরে রীতিমতো ‘রণক্ষেত্রে’র চেহারা নেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে, যে ঠাকুরবাড়ির মূল মন্দিরের ফটক বন্ধ করে দেওয়া হয়। বিকালে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ি পৌঁছন, তিনি মন্দিরে ঢুকতেই পারেননি। পাশে আরেকটি মন্দিরে পুজো দেন তিনি। ঠাকুরবাড়িতে অভিষেকের জন্য তৈরি তোরণও ভেঙে ফেলার অভিযোগ ওঠে। অশান্তি, মারপিটের রেশ মতুয়াধাম ছেড়ে গিয়ে পড়ে হাসপাতালেও। আহতদের দেখতে গিয়ে হাসপাতালের দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ান। ধস্তাধস্তির মাঝে পড়ে আহত হন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়াও।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top