News Flash

  • Home
  • প্রধান খবর
  • “রাস্তায় নয়, আদালতে লড়াই চলবে”: ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলনে নয়া সিদ্ধান্ত কুস্তিগীরদের
Image

“রাস্তায় নয়, আদালতে লড়াই চলবে”: ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলনে নয়া সিদ্ধান্ত কুস্তিগীরদের

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): কুস্তি কর্তার বিরুদ্ধে রাস্তায় আর প্রতিবাদ করবেন না কুস্তিগীরেরা, সব বুঝে নেবেন কোর্টে। জানিয়ে দিলেন ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলরত কুস্তিগীররা। সোমবার সকালে টুইট করে বিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা জনিয়েছেন, ”যতক্ষণ না পর্যন্ত আমরা সুবিচার পাচ্ছি, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে আদালতে, রাস্তায় নয়।”

এদিকে, কুস্তিগীরদের এই নতুন সিদ্ধান্তের বিষয়ে শোনার পর ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিং বলেছেন, “বিষয়টি আদালতের বিচারাধীন। আদালত নিজের কাজ করবে।” প্রসঙ্গত, আদালতে ব্রিজভূষণের চার্জশিট জমা পরার পর নিজেদের সিদ্ধান্তে বদল এনেছেন কুস্তিগীররা। তাঁরা এবার আদালতে নিজেদের আন্দোলন চালিয়ে যাবেন। অলিম্পিক্সজয়ী কুস্তিগীরেরা রাস্তা বসে প্রতিবাদ জানাচ্ছিলেন ব্রিজভূষণের বিরুদ্ধে। ভারতীয় কুস্তি সংস্থার প্রধানের বিরুদ্ধে যৌননিগ্রহের অভিযোগ করেছিলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনীত ফোগটের মতো কুস্তিগিরেরা। কিন্তু আর তাঁরা রাস্তায় বসবেন না। এ বার থেকে কোর্টেই লড়বেন বজরংরা।

Releated Posts

‘কারও সন্তান বাবাকে শুধু ছবিতেই দেখেছে, কারও মা অপেক্ষা করেই চোখের আলো হারিয়েছেন’ — কার্গিল বিজয় দিবসে আবেগঘন রাজনাথ; পাকিস্তানকে কড়া বার্তা

দ্রাস (লাদাখ), ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top