নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ প্রণয় সংক্রান্ত বিরোধের জেরে কামাল খাটে এক সুকল ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করলো এক টিএসআর জোয়ান৷ আহত ছাত্রকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পূর্ব শত্রুতার জেরে কামালঘাট সুকলের এক ছাত্রকে মাথা ফাটিয়ে দিল টিএসআর জোয়ান বাবুল সরকার৷ ঘটনার বিবরণে জানা গেছে, বাবুল সরকারের মেয়ের সাথে সুকল ছাত্র রূপক সরকারের প্রেম ছিল৷ তাও আবার দুই পরিবারের মধ্যে মীমাংসা হয়ে শেষও হয়ে গিয়েছিল ৷ কিন্তু বাবুল সরকার তখনই তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল৷ আজ রূপককে কামালঘাট সুকলের সামনে পেয়ে বেধরক মারধর শুরু করে৷ পরবর্তী সময়ে রূপক প্রাণে বেঁচে জিবি হাসপাতালে এসে চিকিৎসা করায়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্ত টিএসআর জোয়ানের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

প্রণয়ের জেরে সুকলছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করল টিএসআর জওয়ান
Tags:
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















