News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রণয়ের জেরে সুকলছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করল টিএসআর জওয়ান
Image

প্রণয়ের জেরে সুকলছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করল টিএসআর জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷  প্রণয় সংক্রান্ত বিরোধের জেরে কামাল খাটে এক সুকল ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করলো এক টিএসআর জোয়ান৷ আহত ছাত্রকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷  পূর্ব শত্রুতার জেরে কামালঘাট সুকলের এক ছাত্রকে মাথা ফাটিয়ে দিল টিএসআর জোয়ান বাবুল সরকার৷ ঘটনার বিবরণে জানা গেছে, বাবুল সরকারের মেয়ের সাথে সুকল ছাত্র রূপক সরকারের প্রেম ছিল৷ তাও আবার দুই পরিবারের মধ্যে মীমাংসা হয়ে শেষও হয়ে গিয়েছিল ৷ কিন্তু বাবুল সরকার তখনই তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল৷ আজ রূপককে কামালঘাট সুকলের সামনে পেয়ে বেধরক মারধর শুরু করে৷ পরবর্তী সময়ে রূপক প্রাণে বেঁচে জিবি হাসপাতালে এসে চিকিৎসা করায়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্ত টিএসআর জোয়ানের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top