News Flash

  • Home
  • খেলা
  • গোল হজম করতেই টিম তুলে নিলো আমরা ক’‌জনা :‌ পয়েন্ট পাচ্ছে বিবেকানন্দ
Image

গোল হজম করতেই টিম তুলে নিলো আমরা ক’‌জনা :‌ পয়েন্ট পাচ্ছে বিবেকানন্দ

বিবেকানন্দ ক্লাব-‌১                                                                 আমরা ক’‌জনা-‌০

(‌রবিওল)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন।।কোচ হরিপূর্ণ জমাতিয়ার একঘুয়েমিপনার জন্য শেষ হলো না ম্যাচ। খেলা হলো মাত্র ১৩ মিনিট। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে শনিবার সকালে বিবেকানন্দ ক্লাবের মুখোমুখি হয়েছিলো আমরা ক’‌জনা। খেলা চলছিলো ভালো ভাবেই। ১২ মিনিটে এক থ্রো-‌কে কেন্দ্র করে শুরু হয় ঘটনার সূত্রপাত। রেফারি বিশ্বজিৎ দাসের মতে আমরা ক’‌জনার ফুটবলারের পায়ে লেগে বল গিয়েছিলো মাঠের বাইরে। সেইমতো বিবেকানন্দ ক্লাবেরক ফুটবলাররা থ্রো করে। আর ওই থওর থেকেই রবিওল আলম গোল করে এগিয়ে দেয় বিবেকানন্দ ক্লাবকে। গোল হজম করতেই উত্তেজিৎ হয়ে উঠে আমরা ক’‌জনার শিবির। কোচ হরিপূর্ণ জমাতিয়ার দাবি ছিলো বল বিবেকানন্দ ক্লাবের ফুটবলারদের পায়ে লেগে মাঠের বাইরে গিয়েছিলো। সেই মতে থ্রো পাওয়ার কথা ছিলো আমরা ক’‌জনা। গোল হজম করতেই উত্তেজিত হরিপূর্ণ দলীয় ফুটবলারদের না খেলার জন্য বলেন। হরিপূর্ণ-‌র দাবি ইচ্ছে করেই রেফারি-‌রা ভুল সিদ্ধান্ত দিচ্ছে আমরা ক’‌জনার বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থার কর্তারা সহ রেফারিরা আমরা ক’‌জনার কোচকে বোঝানোর চেষ্টা করলেও একঘুয়ে মনোভাব সম্পন্ন‌ হরিপূর্ণ খেলতে অস্বীকার করে। শেষ পর্যন্ত প্রায় ১৫ মিনিট অপেক্ষা করে মাঠ ছাড়েন রেফারিরা। যতটুকু খবর ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাচ্ছে বিবেকানন্দ ক্লাব। ফলে ৪ ম্যাচ খেলে ৩ টিতে জয় পেয়ে ৯ পয়েন্ট পেলো বিবেকানন্দ ক্লাব। পরে বিবেকানন্দ ক্লাবের কোচ নারায়ন দেবনাথ বলেন,”যদি আমার দলের ফুটবলারদের পায়ে বল লেগেই মাঠের বাইরে যেতো তাহলে বিপক্ষ দল খেলা শুরু করলো কেনও?‌ কেনও গোল হজম করার পর ওই সস্তা নাটক করলো”।‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top