ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন।।জয় পেলো রেক্স ক্লাব। পরাজিত করলো কসমোপলিটন ক্লাবকে। ভি জে ডি ম্যাথডে। ৫ উইকেটে জয় পায় রেক্স ক্লাব। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটের সুপারলিগে। বাইখোরা স্কুল মাঠে রেক্স ক্লাবের সামনে প্রথমে জয়ের লক্ষ্যমাত্রা ছিলো ১৭২ রান। কিন্তু বৃষ্টির জন্য দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর রেক্স ক্লাবের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাড়ায় ১৫ ওভারে ৭৬ রান। যা ২৬ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে তুলে নেয় রেক্স ক্লাব। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে কসমোপলিটন ক্লাব নির্ধারিত ৩৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে। দলের পক্ষে গোবিন্দ মালাকার ৬৩ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭, রাজদীপ দত্ত ১০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২, জনক রিয়াং ৪৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২২, প্রসেনজিৎ বিশ্বাস ১৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান।রেক্স ক্লাবের পক্ষে সন্দীপ মুড়াসিং ৬০ রান দিয়ে ৩ টি এবং বিকাশ সাহা ২২ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। এরপরইশুরু হয় বৃষ্টি। বৃষ্টি কমার পর ভি জে ডি ম্যাথডে রেক্স ক্লাবের সামনে জয়ের জন্য ১৫ ওভারে দরকার ছিলো ৭৬ রান। যা ১০.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে করে নেয়। দলের পক্ষে সন্দীপ মুড়াসিং ১৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ এবং হৃদয় দেবনাথ ২৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ (অপ:) রান করেন। কসমোপলিটন ক্লাবের পক্ষে অপূর্ব বিশ্বাস ১৭ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন।

শান্তির বাজারে চ্যালেঞ্জার ট্রফি সুপার লিগে ১ম জয় রেক্স ক্লাবের
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















