News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তুলসীবতী সুকলে ল্যাবরেটরি রুমের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Image

তুলসীবতী সুকলে ল্যাবরেটরি রুমের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷   মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে নার্সারি ক্লাস, ল্যাবরেটরি রুম, এবং বিশুদ্ধ পানীয় জলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷  মহারানী তুলসী পুতি বালিকা বিদ্যালয়ে প্রাথমিক বিভাগে অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থার অঙ্গ হিসেবে শুক্রবার ল্যাবরেটরী রুম ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ এদিন এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়টি  রাজ আমলে  গড়ে উঠেছিল৷ এর ইতিহাস সম্পর্কে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন ভবিষ্যতে কি হবে তা হয়তো আমরা এখন জানি না ,কিন্তু বর্তমানে এমন কিছু কাজ করে যেতে হবে যা ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখে৷ মহারানী তুলসীবতীর নাম অনুসারে এই বিদ্যালয়টি নারীদের শিক্ষার প্রসারের জন্য তৎকালীন রাজ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল৷ এই ইতিহাস ভুলে গেলে চলবে না৷ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার শিক্ষার প্রসার ও অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য নানা পরিকল্পনা হাতে নিয়েছে৷ অত্যাধুনিক সুযোগ সুবিধাগুলি যাতে ছাত্রছাত্রীরা ভোগ করতে পারে সেদিকে সকলকে সচেতন থাকার উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷এদিন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে  এলাকার কপর্োরেটের রত্না দত্ত সহ দপ্তরের সচিব,  দপ্তরের অধিকর্তা ও সুকলের প্রধান শিক্ষক প্রমুখো উপস্থিত  ছিলেন৷

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top