নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে নার্সারি ক্লাস, ল্যাবরেটরি রুম, এবং বিশুদ্ধ পানীয় জলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ মহারানী তুলসী পুতি বালিকা বিদ্যালয়ে প্রাথমিক বিভাগে অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থার অঙ্গ হিসেবে শুক্রবার ল্যাবরেটরী রুম ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ এদিন এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়টি রাজ আমলে গড়ে উঠেছিল৷ এর ইতিহাস সম্পর্কে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন ভবিষ্যতে কি হবে তা হয়তো আমরা এখন জানি না ,কিন্তু বর্তমানে এমন কিছু কাজ করে যেতে হবে যা ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখে৷ মহারানী তুলসীবতীর নাম অনুসারে এই বিদ্যালয়টি নারীদের শিক্ষার প্রসারের জন্য তৎকালীন রাজ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল৷ এই ইতিহাস ভুলে গেলে চলবে না৷ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার শিক্ষার প্রসার ও অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য নানা পরিকল্পনা হাতে নিয়েছে৷ অত্যাধুনিক সুযোগ সুবিধাগুলি যাতে ছাত্রছাত্রীরা ভোগ করতে পারে সেদিকে সকলকে সচেতন থাকার উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷এদিন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকার কপর্োরেটের রত্না দত্ত সহ দপ্তরের সচিব, দপ্তরের অধিকর্তা ও সুকলের প্রধান শিক্ষক প্রমুখো উপস্থিত ছিলেন৷

তুলসীবতী সুকলে ল্যাবরেটরি রুমের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Tags:
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















