News Flash

Image

মাদারিহাটে কুয়ো থেকে এক যুবকের দেহ উদ্ধার

মাদারিহাট, ২১ জুন (হি. স.) : আলিপুরদুয়ারের মাদারিহাট উত্তর খয়েরবাড়িতে কুয়ো থেকে এক যুবকের দেহ উদ্ধার। বুধবার সকালে দেহ উদ্ধার করে হাসিমারা দমকলকর্মীরা। হাসিমারার ওসি সত্যব্রত ধর জানান, ওই যুবকের নাম নরেন্দ্র লামা (২৫)। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে আত্মহত্যা করেছে।

ঘটনা প্রসঙ্গে নরেন্দ্রর মাসি রেশমা লামা বলেন, ‘এদিন সকালে কুয়োতে কিছু পড়ার শব্দ শুনে ঘর থেকে বের হয়ে কুয়োর কাছে যাই। ভেতরে তাকাতেই দেখি কুয়োর ভেতর একজন পড়ে আছে। এরপর আমি চিৎকার করতেই প্রতিবেশীরা ছুটে আসেন। তিনজন মিলে কুয়োর ভেতর হুক লাগানো দড়ি ফেলে যুবককে তোলার চেষ্টা করি। যুবককে দড়ি ধরার কথা বলতেই দড়িও ধরেছিল। কিন্ত জল থেকে একটু উপরে তোলার পর দেখি আমার ভাগ্নে নরেন্দ্র। এরপর ওকে শক্ত করে দড়ি ধরতে বলি। কিন্ত সে হাতের দড়ি ছেড়ে দেয়। ডুবে যায় জলে। আর বহুবার চেষ্টা করেও তুলতে পারলাম না।‘

Releated Posts

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top