News Flash

  • Home
  • দিনের খবর
  • অশান্ত মণিপুর, দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সকাশে রাজ্যের মন্ত্রী-সাংসদ-বিধায়কের ৩০ জনের দল
Image

অশান্ত মণিপুর, দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সকাশে রাজ্যের মন্ত্রী-সাংসদ-বিধায়কের ৩০ জনের দল

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.) : সাসপেনশন অব অপারেশন (এসওও) প্রত্যাহারের দাবি নিয়ে দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙের সঙ্গে দেখা করেছে মণিপুরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র মন্ত্ৰী-সাংসদ-বিধায়ক এবং স্পিকার সহ ৩০ জনের প্রতিনিধি দল। আজই সন্ধ্যা ছয়টায় এই দলের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সাক্ষাৎ করার কথা।

আজ সোমবার দুপুরে প্রতিনিধি দলের সদস্যরা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙের সঙ্গে দেখা করে রাজ্যের গ্ৰাউন্ড রুল লঙ্ঘনের দায়ে বিদ্রোহী গোষ্ঠীগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি অপারেশনের স্থগিতাদেশ অর্থাৎ এসওও প্রত্যাহার করে জঙ্গিদের তাদের ডেজিগন্যাটেড ক্যাম্পে ফিরিয়ে আনার ব্যবস্থা করতেও অনুরোধ জানিয়েছেন তাঁরা।

মণিপুরে ভারতীয় জনতা পার্টি ও জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির চার মন্ত্রী, এক সাংসদ, ২৪ জন বিধায়ক এবং রাজ্য বিধানসভার অধ্যক্ষ সহ ৩০ জনের এক প্রতিনিধি দল আজ দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে দেখা করে মণিপুরের হিংসাত্মক কর্মকাণ্ডজনিত পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। তাঁরা মণিপুরে সহিংসতা নিয়ন্ত্রণের জন্য প্রতিরক্ষা মন্ত্রীর কাছে কয়েকটি সূত্ৰ তুলে ধরেছেন। রাজ্যে চলমান সহিংসতা বন্ধ করে যে কোনও মূল্যে রাজ্যের আঞ্চলিক অখণ্ডতা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।

যে সকল মন্ত্রী-সাংসদ-বিধায়ক কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সাথে দেখা করেছেন এবং আজ সন্ধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করবেন তাঁরা যথাক্রমে মণিপুর বিধানসভার স্পিকার থকচাম সত্যব্রত সিং, মন্ত্রী কনথৌজাম গোবিন্দদাস, মন্ত্রী ডা. সপম রঞ্জন সিং, মন্ত্রী হেইখাম ডিঙ্গো সিং, মন্ত্রী থৌনাওজম বসন্তকুমার সিং, সাংসদ মহারাজ সানাজাওবা, বিধায়কগণ রাজকুমার ইমো সিং, এস প্রেমচন্দ্র সিং, নলিনী ইরেনবাম, সপম কুঞ্জকেশ্বর সিং, কে ইবমচা, নুরুল হাসান, থৌনাওজম শ্যামকুমার, থৌনাওজম অরুণ কুমার, থনগাম শান্তি, কে জয়কিষাণ, আসাব উদ্দিন, মহম্মদ আবদুল নাসির, লোকেন খুরাইজাম, লোরেমবাম রামেশ্বর মেইতেই, কংখাম রবীন্দ্র সিং, রামেশ্বর কাকচিং, ডা. উশাম দেবেন সিং, করম শ্যাম, ড. রাধেশ্যাম ইউমনাম, শ্রীমতি সোরাইসাম কেবি দেবী, ড. থকচম রাধেশ্যাম সিং, সোরোখাইবাম রাজেন সিং, পাওনম ব্রজেন সিং এবং কে রঘুমণি সিং।

Releated Posts

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top