News Flash

  • Home
  • দিনের খবর
  • বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে ফের তৃণমূলে ভাঙ্গন
Image

বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে ফের তৃণমূলে ভাঙ্গন

বাঁকুড়া,১৯ জুন (হি. স.) : বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে ফের তৃণমূলে ভাঙ্গন । গঙ্গাজলঘাটির নিত্যান্দপুর অঞ্চলের চৈতন্যপুর গ্রামে ।

একটি পথসভা করে গ্রামের শতাধিক কর্মী ঘাসফুল ছেড়ে হাত মেলালেন পদ্ম শিবিরে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব মিটতে না মিটতেই এই ধরনের ভাঙন শাসকদলে মাথা ব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের মিডিয়া সেলের গুরুত্বপূর্ণ কর্মী গগন ঘটক কংগ্রেসে যোগদান করেছেন।
কংগ্রেসে যোগদান করেই তিনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সোস‍্য‍ল মিডিয়ায় সোচ্চার হয়েছেন, রবিবার সন্ধ্যায় পথসভা করে গঙ্গাজলঘাঁটির চৈতন্য পুর গ্ৰামের খেতমজুর পাড়ার তৃণমূল কর্মীরা সদলবলে বিজেপিতে যোগদান করে শাসক দলের চিন্তা বাড়িয়ে দিয়েছে।এলাকার অন্যতম তৃণমূল কর্মী দীলিপ বাউরি, মঙ্গল বাউরিরা বলেন, একসময় আমরা সিপিআইএম করতাম। ২০১১ সালে বামেদের ত্যাগ করে আমরা তৃনমূলকে প্রতিষ্ঠা করেছিলাম। কিন্তু গত ১০ /১২ বছর ধরে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিতই থেকে গেলাম ।

পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হিসেবে খেতমজুর পাড়ার কাউকে কোনোদিন ভাবা হয়নি। তাহলে কেন আমরা তৃণমূলে পড়ে থাকব বলে মন্তব্য করেন দীলিপ বাউরি । এদিন চৈতন্যপুর গ্রামের ২৪০ জন কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিল্লেশ্বর সিংহ ৷ তিনিই দলীয় পতাকা তাদের হাতে তুলে দেন।
পঞ্চায়েতের ভোটের মুখে এই দলবদল ভোটে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ যদিও এই বিষয়ে গুরুত্ব নিতে নারাজ শাসকদল ৷ দলের অঞ্চল সভাপতি দেবদাস বাজপাই বলেন, যে পাড়ায় ওরা যোগদান করিয়েছে বলে দাবি করছেন সেটা নাটক ছাড়া কিছুই নয়। যাদের হাতে পতাকা ধরানো হচ্ছে তারা কেউ তৃনমূলের নয়। বিভিন্ন গ্রাম থেকে লোক এনে ওরা বিজেপির লোককেই পতাকা ধরিয়ে ভোটের বাজার গরম করতে চাইছে ।

Releated Posts

‘মন কি বাত’ সবসময় নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগায়: বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ভূয়সী প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয়…

ByByNews Desk Jun 28, 2026

বিক্রমশীলা সেতু পুনরুদ্ধারে বিহার সেতু নির্মাণ নিগমের আধিকারিকদের সংবর্ধনা দিল বিএআরও

গুয়াহাটি, ২৮ জুন (আইএএনএস): ভাগলপুর জেলার ক্ষতিগ্রস্ত বিক্রমশীলা সেতু পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিহার রাজ্য পুল নির্মাণ নিগম…

ByByNews Desk Jun 28, 2026

শীঘ্রই কলকাতার ফুটপাত হকারমুক্ত হবে: রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): খুব শীঘ্রই কলকাতার ফুটপাত ও পেভমেন্ট থেকে অবৈধ হকারদের সরিয়ে দেওয়া হবে বলে জানালেন…

ByByNews Desk Jun 28, 2026

আমদাবাদ বিমানবন্দরে ১১ কোটি টাকার হাইড্রোপনিক গাঁজা উদ্ধার, গ্রেফতার ব্যাংককফেরত যাত্রী

আমদাবাদ, ২৮ জুন (আইএএনএস): গুজরাটের আমদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা এক যাত্রীর কাছ থেকে…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top