News Flash

  • Home
  • খেলা
  • শান্তির বাজারে চ্যালেঞ্জার ক্রিকেট জয়ী চুং কাউ থাংগা
Image

শান্তির বাজারে চ্যালেঞ্জার ক্রিকেট জয়ী চুং কাউ থাংগা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন।।

দ্বিতীয় জয় পেলো চুং কাউ থাংগা ক্লাব। ‘‌বি’ গ্রুপের। রান রেটে চতুর্থ স্থানে রয়েছে ওই ক্লাব। পরাজিত হয়ে গ্রুপের শেষ স্থানে রয়েছে অঙ্কুর ইউনিট। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটে। বাইখোরা স্কুল মাঠে রবিবার চুং কাউ থাংগা দল ডি এল এস ম্যাথডে ৫৮ রানে পরাজিত করে অঙ্কুর ইউনিটকে। অঙ্কুর ইউনিটের গড়া ১৭৬ রানের জবাবে বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন চুং কাউ থাংগা ক্লাবের দরকার ছিলো ১৬ ওভারে ৬৮ রান। কিন্তু চুং কাউ থাংগা ক্লাব তখন করেছিলো ১২৫ রান। ফলে ডি এল এস ম্যাথডে জয় পায় চুং কাউ থাংগা ক্লাব। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অঙ্কুর ইউনিট ৩৪.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৬ রান করে। দলের পক্ষে রূপক বরুয়া ৩৪ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯, চিরঞ্জীৎ গোপ ৪৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌৩৪, ললিত ভৌমিক ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং সৈকত পাল ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। চুং কাউ থাংগা দলের পক্ষে সুকান্ত রিয়াং (‌৪/‌২৩) এবং সমর রিয়াং (‌৩/‌৫৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে চুং কাউ থাংগা দল ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান ‌‌করার পরই মুষলধারে বৃষ্টি নামে। দলের পক্ষে ক্লিন্টন রিয়াং ২৯ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২, অবিনন্দন রিয়াং ১৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং সমর রিয়াং ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। ‌

Releated Posts

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top