News Flash

Image

তারকেশ্বর লাইনে একাধিক ট্রেন বাতিল, চরম দুর্ভোগ

গলি, ১৮ জুন (হি. স.) : হুগলির তারকেশ্বর লাইনে বাতিল একাধিক ট্রেন। রবিবার ছিল ভোট কর্মীদের প্রশিক্ষণ। তাই প্রশিক্ষণ শিবিরে ঠিক মত পৌঁছতে অনেকই সাতসকালে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন। স্টেশনে পৌঁছে ভোগান্তির শিকার হলেন তারকেশ্বর লাইনের ভোটকর্মীরা। বেশ কিছু লোকাল ট্রেন বাতিল হওয়ায় অনেকেই চরম হয়রানির মুখে পড়েন।

শেওড়াফুলি স্টেশন থেকে শেষ আপ তারকেশ্বর লোকাল যায় সকাল ৯ টায়। তারপর থেকে মাঝের তিনটি ট্রেন বাতিল করা হয়। এদিন রেল থেকে সকাল ৯টা ৪২ মিনিটের আপ তারকেশ্বর লোকাল, ১০টা ৩২ মিনিটের আপ আরামবাগ লোকাল ও ১০টা ৫৭ মিনিটের আপ তারকেশ্বর লোকাল বাতিল করা হয়। এর ফলে ভোট কেন্দ্র পৌঁছতে কলকাতা, ব্যান্ডেল, নৈহাটি থেকে আসা ভোট কর্মীদের প্রশিক্ষণ কেন্দ্র পৌঁছতে দেরি হয়ে যায়।
দুর্ভোগে পড়া যাত্রীরা জানান, প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে দশটায়। শেওড়াফুলি থেকে ট্রেন বদলে গন্তব্য পৌঁছনোর কথা। কারও গন্তব্য সিঙ্গুর মহামায়া বিদ্যালয়, কারও হরিপাল বিবেকানন্দ কলেজ আবার কারও তারকেশ্বরে। কিন্তু ট্রেন বাতিলের জেরে প্রশিক্ষণ কেন্দ্র সময় মতো পৌঁছতে পারেননি তাঁরা। অনেকেই বিকল্প রাস্তায় যাওয়ার চেষ্টা করলেও যানবাহন পাননি। শুধু ভোট কর্মীরাই নন, সমস্যায় পড়েন বহু সাধারণ যাত্রী। শেওড়াফুলি স্টেশনের এক আধিকারিক জানান, রক্ষণাবেক্ষণ কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার রাতেই বিভিন্ন স্টেশনে মাইকিং করে যাত্রীদের সেকথা জানিয়ে দেওয়া হয়েছিল।

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top