News Flash

  • Home
  • দেশ
  • হাওড়ায় বাড়িতে জাল নোট ছাপানোর কারখানা, গ্রেফতার দুজন
Image

হাওড়ায় বাড়িতে জাল নোট ছাপানোর কারখানা, গ্রেফতার দুজন

কলকাতা, ১৮ জুন (হি. স.) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সংলগ্ন হাওড়া জেলার একটি বাড়িতে জাল নোট ছাপানোর কারখানা ধরা পড়েছে। রাজ্য সিআইডির স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এই বাড়িতে অভিযান চালিয়ে এই তথ্য প্রকাশ করে। এসওজি এ ঘটনায় শেখ সমীর (১৯) ও শেখ আরিফ (২২) নামে দুইজনকে গ্রেফতার করেছে। দুজনেই হাওড়ার বাউরিয়া থানা এলাকার বাসিন্দা।

রবিবার সকালে সিআইডি জানায়, তাদের কাছ থেকে ৩ লাখ টাকার জাল মুদ্রা উদ্ধার করা হয়েছে। এই নোটগুলি ৫০০ টাকার। শনিবার বিকেলে বাউরিয়া বাসস্ট্যান্ডের কাছে থেকে সন্দেহভাজনদের হেফাজতে নেওয়া হয়। তল্লাশি করে জাল নোট উদ্ধার করা হয়। স্থানীয় থানায় নিয়ে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হয়।

শেখ সমীর তদন্তকারী কর্মকর্তাদের জানান, তিনি তার বাড়িতে জাল নোট ছাপতেন। এরপর বাউরিয়া থানা এলাকায় তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও ল্যামিনেশন মেশিন উদ্ধার করা হয়। দু’জনকেই আজ বিকেলে উলুবেড়িয়া আদালতে পেশ করা হবে।

Releated Posts

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026

হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…

ByByNews Desk Jun 29, 2026

করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…

ByByNews Desk Jun 29, 2026

পটনায় ভোজ্যতেলের গুদামে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকারও বেশি

পটনা, ২৯ জুন (আইএএনএস): বিহারের রাজধানী পটনার দিদারগঞ্জ থানার অন্তর্গত কর্মলিচক এলাকার মহুলি রোডে একটি ভোজ্যতেলের গুদামে ভয়াবহ…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top