News Flash

Image

গুয়াহাটির ধীরেনপাড়ায় ভূমিধসে হত এক

গুয়াহাটি, ১৭ জুন (হি.স.) : গুয়াহাটির ধীরেনপাড়া এলাকায় ভূমিধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিকে জনৈক মুক্তার আলি বলে শনাক্ত করা হয়েছে। ঘটনা আজ শনিবার সকাল প্রায় ছয়টা নাগাদ সংঘটিত হয়েছে বলে জানা গেছে।

গুয়াহাটি সহ গোটা অসমে গত কয়েকদিন থেকে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের ১৭টি জেলা ৩৪.১৮৯ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন। বহু জায়গায় ধসও পড়ছে, নদীগর্ভে বিলীন হয়েছে বহু বসতবাড়ি। এমতাবস্থায় গুয়াহাটির ধীরেনপাড়ায় সোনালী পথে অবস্থিত একটি ভাড়া ঘরের ওপর পাহাড়ের নীচে তৈরি গার্ড ওয়াল ভেঙে পড়েলে চাপা পড়ে মৃত্যুবরণ করেছেন বরপেটার বাসিন্দা মুক্তার আলি। নিহত মুক্তার আলি দুর্ঘটনার সে সময় ঘরের প্রাঙ্গণে কাজ করছিলেন। তিনি গুয়াহাটির একটি মিষ্টি তৈরির কারখানার কর্মচারী ছিলেন।

এদিকে দুৰ্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফাটাশিল আমবাড়ি থানার পুলিশ এবং এসডিআরএফ-এর দল দ্ৰুত ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধার অভিযানকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে পরিষ্কার করতে গিয়ে নিহত ব্যক্তি মুক্তার আলিকে উদ্ধার করেন। মুক্তারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top