News Flash

  • Home
  • দিনের খবর
  • কাউকে মনোনয়নে বাধা দেওয়া হয়নি, দাবি অভিষেকের
Image

কাউকে মনোনয়নে বাধা দেওয়া হয়নি, দাবি অভিষেকের

কলকাতা, ১৪ জুন (হি. স.): শাসকদলের দাপটে বিরোধীরা পঞ্চয়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে পারছেন না বলে অভিযোগ উঠছে। কিন্তু বিরোধীদের এই অভিযোগ খারিজ করে দিলেন তৃণমূলের সাধরণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

তাঁর দাবি, ভালই মনোনয়ন দিয়েছে বিরোধীরা, তাহলে কীভাবে বাধা দেওয়ার অভিযোগ। ৮০ হাজার আসনে বিরোধীদের মনোনয়ন, ১০ হাজার তৃণমূলের। কাউকে মনোনয়নে বাধা দেওয়া হয়নি। প্রসঙ্গত, নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকেই লাগাতার অশান্তি, ঝামেলার সাক্ষী হয়েছে বাংলা। জায়গায় জায়গায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও ঝরেছে রক্ত। বুধবার সকাল থেকেও দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়, ক্যানিং, মিনাখাঁ-সহ একাধিক এলাকা। বোমাবাজি, গুলি চলার অভিযোগও সামনে এসেছে। তৃণমূল বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে বলে উঠছে অভিযোগ। সেই আবহে জনসংযোগ কর্মসূচির আওতায় এ দিন ভাঙড় থেকে রায়দিঘি যাচ্ছিলেন অভিষেক। সেখানে অশান্তি নিয়ে প্রশ্ন করলে তিনি বিরোধীদের অভিযোগ খারিজ করে দেন। বলেন, “ভালই মনোনয়ন দিয়েছে বিরোধীরা। ৮০ হাজার আসনে ওরা মনোনয়ন জমা দিয়েছে। তৃণমূল মনোনয়ন জমা দিয়েছে ১০ হাজার আসনে। তাহলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কিভাবে?” কাউকে মনোনয়নে বাধা দেওয়া হয়নি বলেও দাবি করেন অভিষেক।

Releated Posts

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top