News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রাথমিক নিয়োগ তদন্তের গতি নিয়ে ফের সিবিআই-কে ভর্ৎসনা হাই কোর্টের
Image

প্রাথমিক নিয়োগ তদন্তের গতি নিয়ে ফের সিবিআই-কে ভর্ৎসনা হাই কোর্টের

কলকাতা, ১৪ জুন (হি. স.) : প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মতো সিবিআইয়ের রিপোর্টেও অসন্তুষ্ট হাইকোর্ট। বুধবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট পেশ করে সিবিআই। সিবিআইয়ের ওই রিপোর্টে খুশি নন বিচারপতি।

এদিন সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে বিচারপতি সিনহার প্রশ্ন, রিপোর্টে নতুন কিছু নেই। তদন্তে অগ্রগতি কোথায়? কী তদন্ত করছেন? আর কতদিন ধরে তদন্ত করবেন? কবে শেষ হবে আপনাদের তদন্ত?

সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের এই মামলা বিচারপতি সিনহার হাতে হস্তান্তরিত হয়েছে। তাঁর এজলাসেই এদিন রিপোর্ট পেশ করে সিবিআই। সেই রিপোর্ট দেখেই ক্ষুব্ধ হন বিচারপতি।

তাঁর চোখা চোখা প্রশ্নবাণের জবাবে সিবিআই জানায়, “অভিষেক-কুন্তলের চিঠি সম্পর্কিত তদন্ত প্রায় ৫০ শতাংশ হয়েছে। জেলের সিসিটিভি ফুটেজ আদালতের কাছে রয়েছে। সেটা না পেলে তদন্ত শেষ করা সম্ভব নয়।” আরও জানানো হয়েছে, ইতিমধ্যে ২ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পাশাপাশি আদালতে ইডির আইনজীবী জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩০০ কোটি দুর্নীতির সন্ধান আমরা পেয়েছি। ইডিকে আদালতের প্রশ্ন, ” আপনাদের আধিকারিকরা তদন্তে দক্ষ তো?” জবাবে ইডি জানায়, ‘নিশ্চয়ই।’ একমাস পরে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করবে ইডি।

সকলের মন্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, “জেলে কুন্তল ঘোষের উপর নজর রাখবেন জেল সুপার। কুন্তল ঘোষের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করবেন তিনি। আদালত চাইলে সেই ফুটেজ পেশ করতে হবে।”

এর প্রেক্ষিতে সিবিআইয়ের সংযোজন, “কুন্তল ঘোষকে প্রথমে জেলের যে কক্ষে রাখা হয়েছিল, সেখানে কোন সিসিটিভি ছিল না। পরে যেখানে স্থানান্তর করা হয় সেখানে সিসিটিভি আছে।”

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top