News Flash

  • Home
  • Uncategorized
  • ফায়ারম্যান পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবী
Image

ফায়ারম্যান পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ ফায়ারম্যান নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় কেলেঙ্কারীর অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল সিভিল ডিফেন্স   ভলান্টিয়াররা৷ পরনো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে নিয়োগ করার দাবি তুলেছেন তারা৷ এরপরও যদি দুর্নীতি হয় তাহলে রাস্তায় নেমে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিভিল ডিফেন্সের সিনিয়র ভলান্টিয়াররা৷
DSC_8048ফায়ারম্যান নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় কেলেঙ্কারীর অভিযোগ তুলল সিভিল ডিফেন্স এর প্রশিক্ষণপ্রাপ্ত সিনিয়র ভলান্টিয়াররা৷ সম্প্রতি ৩৮৪ জন ফায়ারম্যান  নিয়োগ করা হয়৷ এই নিয়োগ প্রক্রিয়ায় প্রকৃতি বেকাররা আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সিনিয়র ভলান্টিয়ার জাকির হুসেন জানান৷ এই নিয়োগে কেলেঙ্কারী হয়েছে৷ প্রকৃতরা বঞ্চনার শিকার হয়েছে৷ যারা কোনদিন মাঠে ঘাটে জাননি তারাই পেয়েছেন ফায়ারম্যান পদের অফার৷ তিনি আরও জানান সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের পাঁচ শতাংশ সংরক্ষণ ছিল৷ বর্তমানে তা কমিয়ে দুই শতাংশ করা হয়েছে৷ যার ফলে সিনিয়ররা সমস্ত দক্ষতা থাকা সত্বেও বঞ্চিত৷ সিভিল ডিফেন্সের ৫১ জন ভলান্টিয়ারদের মধ্যে ১৪ জন সিনিয়র কর্মপ্রার্থী ছিলেন৷ কিন্তু কারোর ভাগ্যে জুটেনি অফার৷ চাকুনী না পেয়ে সম্প্রতি সিনিয়র সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা জেলা শাসক, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এমনকি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেও কেথাও থেকে সদুত্তর পাওয়া যায়নি৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top