News Flash

Image

দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত এক

আগরতলা, ১৩ জুন  (হি.স.): দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ আহত হয়েছে এক ব্যক্তি। এয়ারপোর্ট থানাধীন লক্ষ্মীলুঙ্গা চা বাগান এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে আহত গ্রেন্ড আইটেন গাড়ির চালককে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়েছেন। সাথে সাথে এয়ারপোর্ট থানায় খবর পাঠিয়েছেন। কিন্তু বোলেরো গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে থানায় খবর আসে টিআর০১এএন১৮৬৯ নম্বরের বোলেরো গাড়ির সাথে টিআর০১বিএম০৪৬৬ নম্বরের গ্রেন্ড আইটেন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে আইটেন গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় মানুষ বিকট শব্দের আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু বোলেরো গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় মানুষ সাথে সাথে এয়ারপোর্ট থানায় খবর পাঠিয়েছে এবং আহত গাড়ির চালককে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেছেন।
তিনি আরও জানিয়েছেন, আহত গাড়ির চালক আগরতলার বাসিন্দা রাজবীর দেব। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top