News Flash

  • Home
  • দেশ
  • “১৪৪ ধারা তৃণমূল তা মানছে না”, অভিযোগ দিলীপের
Image

“১৪৪ ধারা তৃণমূল তা মানছে না”, অভিযোগ দিলীপের

খড়গপুর, ১৩ জুন (হি. স.) : রাজ্য নির্বাচন কমিশন বিডিও অফিসের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করলেও তৃণমূল তা মানছে না। মঙ্গলবার এই অভিযোগ করেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, “কোথাও কোথাও বিডিও অফিসের গায়েই ম্যারাপ বেঁধে তৃণমূল কর্মীরা বসে আছেন বিরোধীদের বাধা দেওয়ার জন্য। তার ফলেই গোলমাল হচ্ছে। ওরা বাধা দিলে বিরোধীরা তো চুপ করে বসে থাকবে না। আমরাও বাধা দেব। আমাদের লোকজনও ওদের তাড়া করবে। রাজ্য নির্বাচন কমিশন এবং পুলিশ কড়া না হলে সমস্যা চলতেই থাকবে।

সোমবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে দিলীপ ঘোষকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিয়েছিল তৃণমূল কর্মীদের একাংশ। মঙ্গলবার ঠিক তার উল্টো ছবি দেখা গেল। খড়গপুর এক নম্বর ব্লক অফিসে তৃণমূল কর্মীরা বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে হাত মেলান, সৌজন্য বিনিময় করেন। তাঁর হাতে ঠান্ডা জলের বোতলও তুলে দেওয়া হয়।

খড়গপুর এক নম্বর ব্লক অফিসে মঙ্গলবার বেলা ১১ টা থেকে বিজেপির পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করতে যান দিলীপবাবু। ফেরার পথে দিলীপ ঘোষের সঙ্গে দেখা হয়ে যায় তৃণমূল কর্মী সমর্থকদের। তাঁরাও প্রার্থীদের নিয়ে মনোনয়ন পেশ করতে যাচ্ছিলেন।

বিজেপি নেতাকে দেখেই তৃণমূল কর্মীরা মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে স্লোগান দিতে থাকেন। দিলীপকে তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। দিলীপ ঘোষকে তৃণমূল নেতারা ঠান্ডা জল এবং ওআরএস দেন। তৃণমূলের এই সৌজন্য দেখে দিলীপবাবু খানিকটা অবাকই হয়ে যান। তিনি তৃণমূল নেতাদের ধন্যবাদও দেন। স্থানীয় তৃণমূল নেতা শক্তি পাল বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top