News Flash

  • Home
  • দেশ
  • পেলিং ঘুরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই ব্যবসায়ীর, আহত ৪
Image

পেলিং ঘুরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই ব্যবসায়ীর, আহত ৪

দক্ষিণ দিনাজপুর, ১৩ জুন (হি. স.) : পেলিং থেকে সোমবার রাতে নিজেদের বাড়ি ফেরার পথে গঙ্গারামপুর থানার নারোই এলাকায় বিপত্তি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছে সজোরে দুই ব্যবসায়ীর গাড়ির ধাক্কা লাগে। ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়িতে থাকা দুই ব্যবসায়ীর। আহত হন গাড়িতে থাকা আরও চারজন। দুই ব্যবসায়ীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

মৃত দুই ব্যবসায়ীর নাম প্রশান্ত সূত্রধর(৪০) এবং সুবীর গুহ(৪৫)। দু’জনেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের দিপালীনগর এলাকার বাসিন্দা। প্রশান্ত পেশায় স্বর্ণ ব্যবসায়ী। সুবীরের ক্যাটারিং ব্যবসা ছিল। পরিবার সূত্রে খবর, গত শুক্রবার বালুরঘাটের ওই দুই ব্যবসায়ী পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন সপরিবারে।

খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃত ও আহতদের উদ্ধার করে। প্রথমে তাঁদের গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয়। তবে আহতদের অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় দু’জনকে শিলিগুড়ি, একজনকে রায়গঞ্জ এবং আরও একজনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top