News Flash

  • Home
  • দেশ
  • শুভেন্দুর নেতৃত্বে মিছিল করে মনোনয়ন জমা বিজেপি প্রার্থীদের
Image

শুভেন্দুর নেতৃত্বে মিছিল করে মনোনয়ন জমা বিজেপি প্রার্থীদের

কলকাতা, ১৩ জুন (হি. স.) : মনোনয়ন পর্বে নন্দীগ্রামে বিজেপি প্রার্থীদের রক্ষাকবচ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তাঁর নেতৃত্বে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যান নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ১১৬ জন বিজেপি প্রার্থী। ঠাকুরচক থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল করে যান শুভেন্দুবাবু।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে এদিন ফের বিরোধী দলনেতার মুখে শোনা যায়, ‘নো ভোট টু মমতা’ স্লোগান। রক্ত দেব, তৃণমূলকে জায়গা ছাড়ব না, এটা প্রতিরোধের ভোট, বার্তা দেন শুভেন্দুবাবু। মনোনয়ন মিছিল থেকে ধ্বণি ওঠে, চোর ধরো, জেল ভরো। নন্দীগ্রামের বিধায়ককে পাশে পেয়ে উৎসাহী বিজেপি প্রার্থীরাও।

রাজ্য রাজনীতির ভরকেন্দ্র নন্দীগ্রাম। একুশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এই আসনে জয়ী হয়েছেন শুভেন্দু। তারপর থেকে শাসক বিরোধী, দু’দলের কাছেই নন্দীগ্রাম বিবাদের মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top