News Flash

  • Home
  • খেলা
  • মেসির জন্য রীতিমতো তৈরি মিয়ামি, সারা শহর জুড়ে উৎসবের আমেজ
Image

মেসির জন্য রীতিমতো তৈরি মিয়ামি, সারা শহর জুড়ে উৎসবের আমেজ

মিয়ামি, ১২ জুন (হি.স.): মেসির জন্য রীতিমতো তৈরি মিয়ামি। সারা শহর জুড়ে উৎসবের আমেজ। ফ্লোরিডাভিত্তিক ক্লাব ইন্টার মিয়ামি। তাই ফ্লোরিডা এখন সেজে উঠেছে লিওকে বরণ করে নিতে। এরই মধ্যে ফ্লোরিডার হার্ড রক হোটেল, আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসিকে স্বাগত জানিয়েছে। গিটার আকৃতির এই হোটেলটিকে নানা রকম আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। হোটেলটিতে ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় আলোকসজ্জা দিয়ে ”ওয়য়েলকাম মেসি” লিখে এলএমটেনকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছে।

এদিকে মিয়ামিতে যেখানে লিওনেল মেসি থাকবেন তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। মিয়ামিতে ৬০ তলা বিলাসবহুল একটি ভবন, পোর্শে ডিজাইন টাওয়ারে থাকবেন লিওনেল মেসি। চার বছর আগেই নাকি মিয়ামিতে থাকার ব্যবস্থা করে রেখেছিলেন এলএমটেন। ফ্ল্যাটটির মূল্য ৯ মিলিয়ন ইউএস ডলার যা ভারতীয় মুদ্রায় ৯৭ কোটি ৩৯ লাখ টাকার বেশি।

বিলাসবহুল এই ফ্ল্যাটটিতে আছে গাড়ির জন্য বিশেষ লিফ্ট। প্রতিটি গাড়ি রাখার জন্য ফ্ল্যাটের সঙ্গে রয়েছে বিশেষ ব্যবস্থা। এছাড়া জিম, সুইমিংপুলসহ আধুনিক জীবন যাপন করার সকল সুযোগ সুবিধা রয়েছে এই ভবনে। বলা হচ্ছে, জুন মাসের শেষে পরিবার নিয়ে মিয়ামিতে আসবেন লিও।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top