News Flash

  • Home
  • দেশ
  • অন্ধ্রপ্রদেশে লরি ও গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৬ সদস্যের মৃত্যু
Image

অন্ধ্রপ্রদেশে লরি ও গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৬ সদস্যের মৃত্যু

অমরাবতী, ১২ জুন (হি.স.): অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার অনন্তপল্লী গ্রামে লরি ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন একই পরিবারের ৬ জন সদস্য। যাত্রীবোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারে। আর তাতেই ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে দুই মহিলা ও একটি শিশু রয়েছে। বিজওয়াড়া থেকে রাজামুন্দ্রি যাচ্ছিলেন সকলে।

পুলিশ জানিয়েছে, হাইওয়ের ওপর থেকে অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটি, সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় গাড়িটি ভেঙে তুবড়ে যায়। মৃত্যু হয়েছে দুই মহিলা, দুই বছরের একটি শিশু-সহ ৬ জনের। লরিটি আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত, জানিয়েছে পুলিশ।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top