News Flash

  • Home
  • দেশ
  • জি-২০ : গোয়ায় শুরু ৩-দিনের সাই শিখর সম্মেলন, কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণের আহ্বান গিরিশ মুর্মুর
Image

জি-২০ : গোয়ায় শুরু ৩-দিনের সাই শিখর সম্মেলন, কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণের আহ্বান গিরিশ মুর্মুর

নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): ভারতের জি-২০ সভাপতিত্বে, গোয়ায় ৩-দিনের সুপ্রিম অডিট ইনস্টিটিউশনস (সাই)-২০ শীর্ষ সম্মেলন সোমবার শুরু হয়েছে। চলবে বুধবার পর্যন্ত। এর আয়োজন করেছে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল – ক্যাগ। জি-২০ সদস্য দেশগুলির অডিট সংস্থার একটি গোষ্ঠী হলো এই সাই। সোমবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন ভারতের কম্পট্রোলার ও অডিটর জেনারেল অফ ইন্ডিয়া গিরিশ চন্দ্র মুর্মু।

অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সৌদি আরব, তুর্কি, বাংলাদেশ-সহ বেশ কিছু দেশের অডিট গোষ্ঠী ছাড়াও আমন্ত্রিত দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিবর্গ এই সম্মেলনে যোগ দিয়েছে। এতে মূলত সমুদ্র অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে আলোচনা করা হবে। ভারতের কম্পট্রোলার ও অডিটর জেনারেল অফ ইন্ডিয়া গিরিশ চন্দ্র মুর্মু এদিন কার্যকারিতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। কৃত্তিম বুদ্ধিমত্তার বিপদের বিরুদ্ধে সতর্কতা জানিয়ে, তিনি অবশ্য উল্লেখ করেছেন যে নীতিনির্ধারকদের এই প্রযুক্তির সম্ভাব্যতাকে দায়িত্বের সঙ্গে কাজে লাগানোর জন্য প্রক্রিয়াগুলি স্থাপন করা অপরিহার্য।

Releated Posts

মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির তাণ্ডব: মৃত ১৩, আহত ১০, পাহাড়ি এলাকায় ‘রেড অ্যালার্ট’

মুম্বই, ৭ জুলাই (আইএএনএস): গত দু’দিনের টানা প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় মহারাষ্ট্রজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের স্টেট…

ByByNews Desk Jul 7, 2026

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপ বিতর্ক: চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ, অন্তর্বর্তী প্রধান হিসেবে কৃষ্ণ মোহনের নিয়োগ; সব ধর্মীয় নিদর্শন নিরাপদ বলে ট্রাস্টের দাবি

অযোধ্যা, ৬ জুলাই (আইএএনএস) : অনুদান তছরুপের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে শ্রী রাম…

ByBySandeep Biswas Jul 6, 2026

নিতিন নবীনের সরল জীবনযাপনের প্রশংসায় প্রধানমন্ত্রী, বিরোধীদের কটাক্ষ ঘিরে রাজনৈতিক তরজা তীব্র

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): বিরোধীদের কটাক্ষ এবং তা ঘিরে রাজনৈতিক বাকযুদ্ধের মধ্যেই নরেন্দ্র মোদী বিজেপির জাতীয় সভাপতি নিতিন…

ByByNews Desk Jul 6, 2026

জয়পুরের সুমেল গ্রামে ‘সহকার বন’ প্রকল্পের সূচনা অমিত শাহের, সমবায় খাতের উন্নয়নে প্রতিশ্রুতির কথা জানালেন ভজনলাল শর্মা

জয়পুর, ৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ সোমবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top