News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগরের স্কুল ক্রিকেটে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয়ী ত্রিপুরেশ্বরী
Image

ধর্মনগরের স্কুল ক্রিকেটে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয়ী ত্রিপুরেশ্বরী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।।বৃষ্টির থাবা। শেষে ম্যাচের নিষ্পত্তি হয় আর টি এ আর ম্যাথডে। তাতে ৮ উইকেটে জয় পেলো ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ। পরাজিত করলো পদ্মপুর স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। মহকুমার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পদ্মপুর স্কুলের গড়া ১১১ রানের জবাবে বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান করে। পরে আর খেলা শুরু না হওয়ায় আর টি এ আর ম্যাথডে ত্রিপুরেশ্বরী শিশু তীর্থকে জয়ী ঘোষনা করা হয়। শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে পদ্মপুর স্কুল ২৫.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১১ রান করে। দল সর্বোচ্চ ৩২ রান পায় স্রীমান অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে দলনায়ক উদয় দেব ৪১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩২,শায়ন মজুমদার ৩০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং তুহিন আলম ৩২ বল খেলে ১৬ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান রান করতে পারেনি। ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ-‌র পক্ষে নাইরীত ধর (‌৪/‌২৩), প্রদীপ কুমার নাথ (‌২/‌১০) এবং রাজীব দেবনাথ (‌২/‌১৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে ত্রিপুরেশ্হরী শিশু তীর্থ স্কুল ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান করার ‌‌‌পর বৃষ্টি নামায় শেষ পর্যন্ত আর খেলা হয়নি। দলের পক্ষে অংশুমান সরকার ৪৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৯ রান।  ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top