News Flash

  • Home
  • প্রধান খবর
  • আইসিসির রাজস্ব বণ্টন মডেল বয়কটের হুঁশিয়ারি পাকিস্তানের
Image

আইসিসির রাজস্ব বণ্টন মডেল বয়কটের হুঁশিয়ারি পাকিস্তানের

দুবাই, ৯ জুন (হি.স.) : আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলের সঙ্গে বৈঠক করে নতুন রাজস্ব বণ্টন মডেল নিয়ে অভিযোগ করেছে পিসিবি। আগামী চার বছরের জন্য যে রাজস্ব বণ্টন মডেলের প্রস্তাব করেছে আইসিসি, তাতে পাকিস্তানের অংশ বাড়ানোর কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

নতুন রাজস্ব মডেলে আইসিসির আয়ের সর্বোচ্চ ৩৮.৫ শতাংশ পাবে বিসিসিআই। ইংল্যান্ড ৬.৮৯ শতাংশ, অস্ট্রেলিয়া পাবে ৬.২৫ শতাংশ। আর পাকিস্তান পাবে ৫.৭৫ শতাংশ।
ওয়ানডে র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান আর সেরা ১০ খেলোয়াড়ের ৩ জনই পাকিস্তানের। তাই আইসিসিকে রাজস্ব বণ্টন মডেলে পাকিস্তানের অংশ বাড়ানোর দাবি করেছে পিসিবি। প্রস্তাবিত নতুন মডেলে পাকিস্তানের অংশ না বাড়ালে তা বয়কটের হুঁশিয়ারি দিয়েছে পিসিবি।

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top