News Flash

  • Home
  • দিনের খবর
  • মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় পর্যাপ্ত নয়, জানাল হাইকোর্ট
Image

মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় পর্যাপ্ত নয়, জানাল হাইকোর্ট

কলকাতা, ৯ জুন (হি. স.) : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশন যে সময় দিয়েছে, তা পর্যাপ্ত নয় বলে মনে করছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মতে, কমিশনের মনোভাবে কোথাও তাড়াহুড়ো করা হচ্ছে বলে মনে হচ্ছে।

মনোনয়ন পত্র জমা দেওয়া থেকে শুরু করে ভোটের পুরো প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করতে হবে বলে জানিয়েছে আদালত। এছাড়াও ডিভিশন বেঞ্চের নির্দেশ, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে রাজ্যের কী বক্তব্য তা জানাতে হবে। রাজ্য পুলিশ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে কি না, তাও জানাতে হবে আদালতকে। এই সমস্ত ব্যাপারে আগামী সোমবার ১২ জুন রাজ্য নির্বাচন কমিশনারকে রিপোর্ট দিতে হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এবার ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৬৩ হাজার ২২৯টি। ৩৪১টি পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৯ হাজার ৭৩০টি। এছাড়া জেলা পরিষদে রয়েছে ৯২৮টি আসন। মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিকেলে ওই সময় পর্যন্ত যাঁরা লাইনে থাকবেন, তাঁদের সকলকে ভোট দেওয়ানোর সুযোগ থাকবে। কমিশনার জানান, বৃহস্পতিবার বিকেল থেকে আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে।

Releated Posts

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top