News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির নন্দ নগরীতে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা, পুরানো শত্রুতাতেই বিবাদ বলে অনুমান পুলিশের

দিল্লির নন্দ নগরীতে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা, পুরানো শত্রুতাতেই বিবাদ বলে অনুমান পুলিশের

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): উত্তর-পূর্ব দিল্লির নন্দ নগরীতে পুরানো শত্রুতার জেরে ২২ বছরের এক যুবককে কুপিয়ে খুনের চেষ্টা করল ওপর এক যুবক।

শুক্রবার পুলিশ জানিয়েছে, এই ঘটনার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মাটিতে লুটিয়ে পড়া এক যুবককে অপর একজন ছুরি দিয়ে কোপাচ্ছে। ঘটনার পর হামলাকারী পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০.৩৭ মিনিট নাগাদ একজন পুলিশকে ফোন করে জানায়, তাঁর দাদাকে কোপানো হয়েছে এবং তাঁকে জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।জখম যুবকের নাম কাসিম (২০)। তাঁর বাড়ি সুন্দর নগরীতে। পরে তাঁকে এইমস ট্রমা সেন্টারে রেফার করা হয়। অভিযুক্ত হামলাকারীকে পাকড়াও করেছে পুলিশ।

অতিরিক্ত ডিসিপি সন্ধ্যা স্বামী বলেছেন, সোহেব নামে হামলাকারী কাসিম নামে যুবককে কোপায়। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ নম্বর ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিছু দিন আগে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল বলে জানা গিয়েছে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top