News Flash

  • Home
  • প্রধান খবর
  • “প্রথম রাউন্ডেই বিরোধীদের পরাজিত করার চেষ্টা“, অভিযোগ অধীরের
Image

“প্রথম রাউন্ডেই বিরোধীদের পরাজিত করার চেষ্টা“, অভিযোগ অধীরের

কলকাতা, ৯ জুন (হি. স.) : পঞ্চায়েত ভোট ঘোষণার পদ্ধতির তীব্র সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘‘যেভাবে পঞ্চায়েত ভোট ঘোষণা হল, তাতে সরকারের অসৎ উদ্দেশ্য স্পষ্ট। প্রথম রাউন্ডেই বিরোধীদের পরাজিত করার চেষ্টা।”

রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। কংগ্রেস ও বিজেপির আবেদন মঞ্জুর করা হয়েছে। প্রধান বিচারপতির এজলাসে হবে শুনানি। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি ও অনলাইনে মনোনয়ন জমার আবেদন জানানো হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের শাসকদলকে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
অধীরবাবু বলেন, যেভাবে পঞ্চায়েত ভোট ঘোষণা হল, তাতে সরকারের অসৎ উদ্দেশ্য স্পষ্ট। প্রথম রাউন্ডেই বিরোধীদের পরাজিত করার চেষ্টা।” তাঁর প্রশ্ন, “১৫ তারিখের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে, কেন দুপুর ৩টের মধ্যে জমা দিতে হবে ? কেন রাত পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে না।” অধীরের বক্তব্য, “নমিনেশনের সময় কমিয়ে সঙ্কট তৈরি করল তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমা দিতে বিরোধীদের সময় লাগে। ভোট পরিচালিত হবে খোকাবাবুর অফিস থেকে। নির্বাচনে কংগ্রেস অংশ নিতে চায়, ভোটে অংশ নেওয়ার জন্য সময় দরকার। রাজ্য সরকারের অঙ্গুলিহেলনে চলছেন রাজ্য নির্বাচন কমিশনার।”

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top